ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩৩, ২৭ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

সারাবাংলা সংবাদ

Thumbnail [100%x225]
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩ জেলায় বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি সদর

Thumbnail [100%x225]
ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় মাথায় বেঁধে রেল-সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ

Thumbnail [100%x225]
ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই ও শেখ মুজিবকে ‘জাতির পিতা' সম্বোধনে হট্টগোল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় নানা অনিয়ম ও হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টায় নির্ধারিত এই সভা শুরুর ঠিক আগে মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। ব্যানারটিতে ছবি না থাকায় প্রধান অতিথি জনপ্রশাসন

Thumbnail [100%x225]
সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস পুকুরে, নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত

Thumbnail [100%x225]
সাজেকে কমছে ইউপিডিএফের প্রভাব

পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে পাল্টে যাচ্ছে সমীকরণ। একসময়ের দুর্ভেদ্য ঘাঁটি সাজেক ও এর আশপাশের অঞ্চলে দিন দিন একক নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মাঠপর্যায়ের নানা সূত্রে এমন চিত্রই উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সাজেকে নিজেদের আধিপত্য

Thumbnail [100%x225]
লামায় সাবেক হেডম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার সাবেক হেডম্যান যোহন ত্রিপুরার বিরুদ্ধে হেডম্যান রিপোর্টের নামে অর্থ আদায়, রিপোর্টে কারচুপি এবং জমির মালিকানা পরিবর্তনে সহযোগিতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনকালে অর্থের বিনিময়ে হেডম্যান রিপোর্ট তৈরি করে এক ব্যক্তির জমি অন্য ব্যক্তির নামে দেখিয়ে বিক্রির

Thumbnail [100%x225]
স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল, উৎপাদনে ফিরলেন শ্রমিকেরা

টানা কয়েক দিনের বিক্ষোভ ও অসন্তোষের পর আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার, আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্নভাবে উৎপাদন শুরু হয়েছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) এসব এলাকার পোশাকশিল্পের শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে কোথাও কোনো

Thumbnail [100%x225]
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলায় পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস

Thumbnail [100%x225]
অনুমোদন জটিলতা কাটিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

অনুমোদন জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিন ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা করেছে একটি জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

Thumbnail [100%x225]
প্রধানমন্ত্রীর স্লোগানকে 'হাদিস' বলে চরম বিপাকে সচিব!

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করার জেরে অবশেষে পদ হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এই কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন

Thumbnail [100%x225]
শ্রমিক অসন্তোষে রণক্ষেত্র গাজীপুর: থানায় হামলার চেষ্টা!

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ৬ষ্ঠ দিনে গড়িয়ে গাজীপুরে এক ভয়াবহ রূপ নিয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

Thumbnail [100%x225]
১২ হাজার টাকায় বাঁচা অসম্ভব! থমকে গেল মহাসড়ক

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে শ্রমিকদের আকস্মিক অবরোধে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তির ঘটনা ঘটেছে। ন্যূনতম বেতন বাড়ানো, কালো তালিকাভুক্তি বন্ধ করা এবং অন্যায় ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে রাজপথে নামেন পোশাকশ্রমিকেরা। এর ফলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে পদ্মার মোড় এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে