বাংলাদেশ সংবাদ
দেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৫৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনসহ মোট ১ হাজার ৫৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের সার্বিক হাম পরিস্থিতি নিয়ে এই উদ্বেগজনক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয়
বিমানবন্দর ঘিরে রহস্যময় ‘ভাড়াটে ডাকাত’ চক্র: সর্বস্ব লুটে ফিরে যান ইউরোপে!
চোখের পলকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়া কিছু লোক এসে গাড়ি থামাল। এরপর টার্গেট করা যাত্রীর হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে তুলে নিল অজানা গন্তব্যে—দৃশ্যটি কোনো অপরাধমূলক সিনেমার চিত্রনাট্য মনে হতে পারে, কিন্তু এটিই এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকার নির্মম বাস্তব চিত্র। বিমানবন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা কয়েকটি
ছাত্রদলের ৩ নেতাসহ ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রদলের তিন নেতাসহ চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল
মা সম্পর্কে যে হাদিস শুনলে আত্মা কেঁপে ওঠে
আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস আছে, যা শুনলে যে কোনো মুসলমানের হৃদয় কেঁপে উঠবে। প্রত্যেক সন্তানকে বাবা-মায়ের যথাযথ সম্মান প্রদানের দিকে আগ্রহী করে তুলবে। সেই হাদিসটি কী? হযরত কাব ইবনে ওজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন (মসজিদে নববির) মিম্বরের
কাবিননামায় স্বাক্ষর করলেই কি বিয়ে হয়ে যায়?
ইসলামী বিধান অনুযায়ী, বিবাহ বৈধ হওয়ার জন্য কেবল কাবিননামায় স্বাক্ষর করা যথেষ্ট নয়। বিয়ে সম্পন্ন হওয়ার মূল শর্ত হলো দুইজন সাক্ষীর উপস্থিতিতে বর-কনের মৌখিক ‘ইজাব ও কবুল’ (প্রস্তাব ও গ্রহণ)। শরিয়তের পরিভাষায় কাবিননামা হলো একটি সরকারি নিবন্ধন সনদ বা বিয়ের প্রমাণপত্র, কোনো মূল আকদ বা চুক্তি নয়। তাই মৌখিকভাবে ইজাব-কবুল না করে শুধু কাগজে সই করলে
ভেজাল রোধে ভোক্তা অধিকারের অভিযান, ৮২ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং নকল-ভেজাল পণ্য প্রতিরোধে দেশব্যাপী আকস্মিক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ২৮টি জেলায় একযোগে পরিচালিত এই তদারকি কার্যক্রমে বিভিন্ন অপরাধে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার
ডিএমপিতে একযোগে ৮ কর্মকর্তার বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে মিরপুর বিভাগের গুরুত্বপূর্ণ দুটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ধানমন্ডি মডেল
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেলো রূপপুরের প্রথম ইউনিট
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বায়েরার তথ্যমতে, এ ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। অর্থাৎ, চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গ্লোবাল লজিস্টিকস জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস খাতের
আবরার ফাহাদের নামে বুয়েটে নতুন হলের নামকরণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার
দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
দেশের ক্যানসার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে খুব শীঘ্রই দেশে ১৭টি সর্বাধুনিক রেডিওথেরাপি মেশিন এবং পর্যায়ক্রমে রোবটিক সার্জারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত
