জাতীয় সংবাদ
বিমানবন্দর ঘিরে রহস্যময় ‘ভাড়াটে ডাকাত’ চক্র: সর্বস্ব লুটে ফিরে যান ইউরোপে!
চোখের পলকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়া কিছু লোক এসে গাড়ি থামাল। এরপর টার্গেট করা যাত্রীর হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে তুলে নিল অজানা গন্তব্যে—দৃশ্যটি কোনো অপরাধমূলক সিনেমার চিত্রনাট্য মনে হতে পারে, কিন্তু এটিই এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকার নির্মম বাস্তব চিত্র। বিমানবন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা কয়েকটি
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেলো রূপপুরের প্রথম ইউনিট
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বায়েরার তথ্যমতে, এ ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। অর্থাৎ, চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গ্লোবাল লজিস্টিকস জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস খাতের
আবরার ফাহাদের নামে বুয়েটে নতুন হলের নামকরণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার
৮০ শতাংশ যাত্রী হাতছাড়া! চলতি বছরেই এয়ারবাস চায় বাংলাদেশ
দেশের আন্তর্জাতিক রুটের ৮০ শতাংশ যাত্রায় অন্য এয়ারলাইনসের ওপর নির্ভরতা কমাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বহর আধুনিকায়নের অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের অন্তত একটি নতুন উড়োজাহাজ সরবরাহের জন্য জোরালো তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি স্পষ্ট করে
কাউকে খুশি করতে নয়, দেশের স্বার্থেই উড়োজাহাজ কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ কোনো দেশ বা পক্ষকে খুশি করার জন্য নয়, বরং দেশের প্রয়োজন ও বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অনুমোদিত এই অর্থায়নের মধ্যে সরকারি খাত থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা জোগান দেওয়া হবে। পাশাপাশি প্রকল্প ঋণ হিসেবে মিলবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের তহবিল থেকে ১ হাজার ৫২৪
ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান
সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বাধ্যতামূলক গণভোটের বিধান ফিরছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি এবং অংশগ্রহণকারীদের (জুলাই যোদ্ধা) সাংবিধানিক সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৬ অক্টোবর) সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
মসজিদে সৌর বিদ্যুৎ ও সরকারি খরচে হজ নীতিমালার সুপারিশ সংসদীয় কমিটির
দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি সরকারি খরচে হজ পালনের জন্য স্পষ্ট নীতিমালা তৈরির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন কর্মরত চিকিৎসকদের
দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে করে পূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন
শিক্ষকরা আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়: বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী
একজন শিক্ষক কর্মরত কিংবা অবসর- যে অবস্থাতেই থাকুন না কেন, তার সুমহান পেশার কারণে তিনি আমৃত্যু রাষ্ট্রের কাছে অবশ্যই সম্মানীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে শিক্ষকদের
সরকারকে বেকায়দায় ফেলতে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে: রাষ্ট্রপতি
সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি পক্ষ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে শক্তভাবে সেটি প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান বলে সরকারি বার্তা
