ঢাকা, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

মধ্যপ্রাচ্য যুদ্ধের বিপজ্জনক মোড়, এবার ইরানের মিসাইল ভূপাতিত করলো তুরস্ক



মধ্যপ্রাচ্য যুদ্ধের বিপজ্জনক মোড়, এবার ইরানের মিসাইল ভূপাতিত করলো তুরস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবারও নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান থেকে উৎক্ষেপিত একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার কাছে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভূপাতিত ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় জেলা ডর্টিওলে পড়েছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের দাবি, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে, তুরস্ক তার ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম, তা হুমকি যেখান থেকেই আসুক না কেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের বিরুদ্ধে যে কোনো বৈরী কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার রয়েছে আমাদের।’


   আরও সংবাদ