Severity: Warning
Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php74/ci_sessionca04c62a753bbd2305b862131468975b756dc21d): failed to open stream: No space left on device
Filename: drivers/Session_files_driver.php
Line Number: 172
Backtrace:
File: /home/deshkhob/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct
File: /home/deshkhob/public_html/index.php
Line: 315
Function: require_once
Severity: Warning
Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php74)
Filename: Session/Session.php
Line Number: 143
Backtrace:
File: /home/deshkhob/public_html/application/controllers/Front_side_news.php
Line: 6
Function: __construct
File: /home/deshkhob/public_html/index.php
Line: 315
Function: require_once
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফর দেশে নতুন জাপানি বিনিয়োগের পথ উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার পদক্ষেপকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত বলে নিশ্চিত করেছেন তিনি।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলন উপলক্ষে ৩৩টি নাগরিক ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশে এই আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা চাপানো অনুচিত। উন্নত বিশ্বকে প্রতিশ্রুত অর্থায়ন অনুদান হিসেবে দ্রুত ছাড় করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক দরকষাকষিতে দেশের স্বার্থ রক্ষায় অভ্যন্তরীণ ঐক্যের তাগিদ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ সীমিত সম্পদ দিয়েই জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে। টেকসই জ্বালানি রূপান্তর, বিশ্ববাজারে পরিবেশবান্ধব পাটপণ্যের প্রসার এবং অভিযোজন ও প্রশমন—উভয় খাতে সমান বরাদ্দের দাবি নিয়ে কপ-৩১ এ অংশ নেবে বাংলাদেশ। এসব লক্ষ্য বাস্তবায়নে পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ ফোকাল টিম গঠন করা হয়েছে।
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো ও জাপানি বিনিয়োগ আকর্ষণে ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।