ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩, ১২ জ্বমাদিউল সানি ১৪৪৮

বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার



বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে এলে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবির কাছে হস্তান্তর করা হয়।


   আরও সংবাদ