ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ১ জ্বিলক্বদ ১৪৪৭

তিন কারণে বাংলাদেশের কিস্তি আটকে দিলো আইএমএফ



তিন কারণে বাংলাদেশের কিস্তি আটকে দিলো আইএমএফ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার বিষয়ে বাংলাদেশ আশাবাদী। তিনি মনে করেন, যেসব শর্ত এখনো পুরোপুরি পূরণ হয়নি, সেগুলো আগামী ১৫ দিনের মধ্যেই সমাধান করা সম্ভব হবে।

ব্যাংক খাতের সংস্কার
নতুন ব্যাংক আইন 
রাজস্ব আদায়ের দুর্বল অবস্থা

শুক্রবার যুক্তরাষ্ট্রে আইএমএফ সদর দফতরে বাংলাদেশ দলের সঙ্গে সংস্থাটির বৈঠক হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

আইএমএফের কিছু শর্ত পূরণে ধীরগতির কারণে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে দেরি হচ্ছে। বিশেষ করে ব্যাংক খাতের সংস্কার, নতুন ব্যাংক আইন এবং রাজস্ব আদায়ের দুর্বল অবস্থাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের সঙ্গে আইএমএফের ঋণ কর্মসূচির মোট পরিমাণ এখন ৫.৫ বিলিয়ন ডলার। এর মধ্যে এখনো প্রায় ১.৮৬ বিলিয়ন ডলার পাওয়া বাকি আছে। সরকার আশা করেছিল, চলতি অর্থবছরের জুনের মধ্যে প্রায় ১.৩ বিলিয়ন ডলার পাওয়া যাবে।

তবে গত ডিসেম্বরের কিস্তি এখনো ছাড় হয়নি, যার কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবুও সরকার মনে করছে, শিগগিরই সমস্যার সমাধান হবে এবং বাকি ঋণের টাকা পাওয়া যাবে।


   আরও সংবাদ