ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩, ১৫ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ইঙ্গিত জাপানের



বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ইঙ্গিত জাপানের

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়নে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।

সোমবার (২৬ অক্টোবর) টোকিওর ঐতিহাসিক ইম্পেরিয়াল হোটেলে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট তানাকা আকিহিকোর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব প্রস্তাব ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করা, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি জাপানের অর্থায়নে বর্তমানে চালু থাকা মেগা প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো বাংলাদেশের সার্বিক সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী মঙ্গলবার দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখান থেকে যৌথ ঘোষণা আসতে পারে।

জাপানের প্রখ্যাত সংবাদমাধ্যম ‘নিক্কেই’-এর এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬৩৬ কোটি মার্কিন ডলার) নতুন বিনিয়োগের বড় ঘোষণা দিতে পারে জাপান সরকার।


   আরও সংবাদ