ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ মাঘ ১৪৩৩, ২২ রবিউল সানি ১৪৪৮

ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে আইএফআইসি ব্যাংকের প্রচারণা


⬇ Photo Card

ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে আইএফআইসি ব্যাংকের প্রচারণা

ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন প্রসারে বাংলা কিউআর (QR) ব্যবহারে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে বিশেষ প্রচারণা চালিয়েছে আইএফআইসি ব্যাংক। কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের নানা সুবিধা, এর সঠিক ব্যবহার পদ্ধতি ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর এবিসি কলোনি এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। উদ্বোধনের পর তিনি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নিজে কেনাকাটা করে বাংলা কিউআর দিয়ে অর্থ পরিশোধের মাধ্যমে উপস্থিত সবাইকে উৎসাহিত করেন।

প্রচারণাকালে ব্যবসায়ী ও পথচারীদের কাছে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের বহুমুখী সুবিধা ও ব্যবহারের নিয়মগুলো ব্যাখ্যা করা হয়। পাশাপাশি নিরাপদ ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, তা-ও বুঝিয়ে বলা হয়।

দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে বাংলা কিউআরসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ধারাবাহিকতায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই প্রচারণার আয়োজন করে আইএফআইসি ব্যাংক।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসূর মোস্তফা বলেন, 'ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে হবে। এ ধরনের ধারাবাহিক প্রচারণার মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষই লেনদেনে আরও উদ্বুদ্ধ হবেন।'


   আরও সংবাদ