ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩৩, ২৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ করবে সরকার



ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ করবে সরকার

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান। 

ডেপুটি স্পিকার কায়সার কামালের পরিচালনায় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো গড়ে তোলা হবে, যেখানে মূলত শ্রমজীবী মানুষ ও তাদের পরিবার চিকিৎসাসেবা পাবেন।

প্রশ্নোত্তরে বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "বিগত স্বৈরাচারী শাসনামলে চিকিৎসাব্যবস্থা ও গ্রামীণ স্বাস্থ্যসেবাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছিল। ফলে দেশের মানুষকে চিকিৎসার জন্য নির্দিষ্ট একটি বিদেশি দেশের ওপর নির্ভর করতে বাধ্য হতে হয়েছিল।" 

এছাড়া পূর্ববর্তী সরকারের আমদানিনির্ভর জ্বালানি ও শিল্পনীতির কড়া সমালোচনা করে তিনি জানান, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক কল্যাণ ও স্থানীয় শিল্পের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে।


   আরও সংবাদ