ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩৩, ৩০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

আবারও কমলো স্বর্ণের দাম



আবারও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (ভ্যাটসহ)।

বুধবার (১১ নভেম্বর) সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দর সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ ২৩২ টাকা। তবে স্বর্ণের বাজারে মন্দাভাব থাকলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে বাজুস মোট ১৩৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে; যার মধ্যে ৬৫ বার মূল্যবৃদ্ধি এবং ৬৯ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।


   আরও সংবাদ