ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩৩, ৩০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

আবারও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া



আবারও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (১১ নভেম্বর) সকালে শ্রমিকরা সড়ক নামলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে এনভয়, রোজ গার্মেন্টস, সারমিন ও হা-মীম গ্রুপের নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বের হয়ে আসেন। এরপর তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সড়কে নামেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, মজুরি পুনর্নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরেই পোশাক খাতে অসন্তোষ চলছে। সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। শ্রমিক জোটগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় এবং এশীয় অঞ্চলের অন্যান্য দেশের মজুরি বিবেচনায় বেসিক ৬০ শতাংশ ও বাড়িভাড়া ৫০ শতাংশ নির্ধারণ করা যৌক্তিক। অন্যদিকে, সব কারখানা মালিকের সম্মতি না পাায় মালিকপক্ষ প্রস্তাবে সময় চেয়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে চার দিনের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


   আরও সংবাদ