ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ চৈত্র ১৪৩৩, ৫ জ্বমাদিউল সানি ১৪৪৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী



আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নাশকতা ও সন্ত্রাস দমনে বাহিনীগুলোর দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ কয়েকজন সংসদ সদস্য অংশ নেন।

সভাপতি জয়নুল আবেদীন মাদকের উৎস নির্মূলে আইনগত ব্যবস্থা ও মাদক কারবারের অর্থনৈতিক নেটওয়ার্ক তদন্তের সুপারিশ করেন। হুইপ রকিবুল ইসলাম সীমান্তে ড্রোন সার্ভেইল্যান্সসহ আধুনিক প্রযুক্তি বাড়ানোর কথা বলেন, আর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মাদক নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লব ও সমন্বিত জাতীয় দায়িত্বের ওপর জোর দেন।

বৈঠকে মাদক নির্মূলে দ্রুত আর্থিক বরাদ্দ এবং ঝুঁকিপূর্ণ সীমান্ত রুট চিহ্নিত করে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান ও নজরদারি জোরদারের সুপারিশ করা হয়। সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ