রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ রাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকার আকাশে আংশিক মেঘের আনাগোনা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। এর আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামীকাল সোমবার ভোরে সূর্যোদয় হবে ৬টা ১৪ মিনিটে এবং সন্ধ্যা ৫টা ১২ মিনিটে সূর্যাস্ত যাবে।
অন্যদিকে, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কবার্তা বা সংকেত নেই বলেও নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতর।