ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ চৈত্র ১৪৩৩, ৫ জ্বমাদিউল সানি ১৪৪৮

দেশেই হার্টে রিং পরালেন স্বাস্থ্যমন্ত্রী



দেশেই হার্টে রিং পরালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে দুটি রিং (স্টেন্ট) সফলভাবে বসানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রের ব্লক সারাতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি জানান, শনিবার ওই একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম পরীক্ষা করা হয়েছিল। সে পরীক্ষায় তার হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুটি ব্লকে রিং পরানো হয়। আর বাকি একটি ব্লক বেলুনের সাহায্যে রক্তনালি প্রসারিত করার প্রক্রিয়া বা ডায়ালেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে পুরো চিকিৎসা কার্যক্রমটি সম্পন্ন করেন।

তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরও জানান, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর সুযোগ থাকা সত্ত্বেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।


   আরও সংবাদ