ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ মাঘ ১৪৩৩, ২৫ রবিউল সানি ১৪৪৮

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ



রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) দীর্ঘ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা নির্দিষ্ট এলাকাসমূহের আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া কাজ চলাকালীন তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর হতে মিরপুর-১ গামী সড়কের ডানপার্শ্ব), শ্যামলী, মিরপুর ৬০ ফিট এবং পীরের বাগ এলাকা।

জরুরি এই কাজের জন্য গ্রাহকদের সাময়িক এই অসুবিধার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


   আরও সংবাদ