ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩৩, ২৭ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

পরীমনির খামছিতে অসুস্থ সাংবাদিক, নিলেন ভ্যাকসিন 



পরীমনির খামছিতে অসুস্থ সাংবাদিক, নিলেন ভ্যাকসিন 

গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমণির হাতে হেনস্তার শিকার হন এক সাংবাদিক। এ সময় 'আগামীর সময়ে কর্মরত সাংবাদিক সিয়াম হোসেন কে পরীমণি খামচি দেওয়ার অভিযোগ তুলেন। ঘটনার কয়েক দিন পর অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিটেনাসের টিকা নেন ওই সাংবাদিক।

জানা গেছে, গত ৫ নভেম্বর আদালতে একটি সংবাদ কাভার করতে গিয়ে পরীমণির সঙ্গে ওই সাংবাদিকের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সাংবাদিককে খামচি দেন পরীমণি। ঘটনার পর থেকে শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন তিনি।সংবাদ সাবস্ক্রিপশন

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিটেনাসের টিকা গ্রহণ করেন ওই সাংবাদিক।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


   আরও সংবাদ