ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩, ৩ জ্বমাদিউল সানি ১৪৪৮

ধূমপান ত্যাগেই ফেরে ত্বকের সৌন্দর্য



ধূমপান ত্যাগেই ফেরে ত্বকের সৌন্দর্য

ধূমপান শুধু শরীরকে নয়, ত্বক ও চুলকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তবে ধূমপান ছেড়ে দিলে শরীর নিজে থেকেই পুনরুজ্জীবিত হতে শুরু করে। এর ইতিবাচক প্রভাব মানুষের চেহারা ও চুলের স্বাস্থ্যে স্পষ্টভাবে দেখা যায়।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ধূমপান ছেড়ে দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ত্বকে সতেজতা ও উজ্জ্বলতা ফিরে আসে। মূলত ধূমপান রক্তনালি সংকুচিত করে ত্বকে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে বাধা দেয়। ফলে ত্বক নিস্তেজ হয়ে পড়ে। ধূমপান ত্যাগের পর স্বাভাবিক রক্তসঞ্চালনের মাধ্যমে ত্বক আবার স্বাস্থ্যকর ও আর্দ্র হয়ে ওঠে।

এছাড়া ধূমপান ত্বকের কোলাজেন উৎপাদন কমিয়ে দেয়। এতে মুখে বলিরেখা, সূক্ষ্ম রেখা ও শুষ্কতা বাড়ে। ধূমপান বন্ধ করলে শরীর পুনরায় কোলাজেন তৈরি শুরু করে, যা ত্বককে টানটান ও তরুণ রাখে। পাশাপাশি ত্বকের কালচে দাগ ও অসম বর্ণও ধীরে ধীরে হালকা হতে শুরু করে।

চুল ও মুখের স্বাস্থ্যের ওপরও এর গভীর প্রভাব রয়েছে। ধূমপানের কারণে চুলের গোড়া দুর্বল হয় এবং চুল অকালে পেকে যায়। ধূমপান ত্যাগের পর গোড়ায় পর্যাপ্ত পুষ্টি পৌঁছানোয় চুল শক্ত হয় এবং নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়ে। এছাড়া দাঁতের হলুদ ভাব কমে এবং মাড়ির স্বাস্থ্যও উন্নত হয়।

বিশেষজ্ঞদের মতে, ধূমপান কেবল রোগ প্রতিরোধেই নয়, বরং বাহ্যিক সৌন্দর্য বাড়াতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পানি পানের মাধ্যমে এই পুনরুজ্জীবনের প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব। সুন্দর ও সুস্থ জীবনের জন্য ধূমপান ত্যাগ করা জরুরি।


   আরও সংবাদ