ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩, ৩ জ্বমাদিউল সানি ১৪৪৮

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক



গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় পরপর ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে একটি প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষের পর পেছনের বাস, ট্রাক ও ইজিবাইকগুলো একে অপরকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এমপির গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত ও সুস্থ আছেন। তবে দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


   আরও সংবাদ