ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩, ৩ জ্বমাদিউল সানি ১৪৪৮

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ



জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী দল। জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে রাবেয়া খানের ঘূর্ণি জাদু আর ব্যাট হাতে দিলারা আক্তারের উড়ন্ত ইনিংসে ভর করে ৯ উইকেটের একপেশে জয় তুলে নিয়েছে সোবহানা মোস্তারির দল।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে চিপো-মুগেরি ত্রিপানো ৪০ ও অধিনায়ক জোসেফিনে এনকোমো ৩৫ রান করেন। বাংলাদেশের বোলিং আক্রমণভাগে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান, যিনি মাত্র ২৬ রান খরচ করে শিকার করেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। এ ছাড়া দিশা বিশ্বাস ২টি এবং রিতুমনি ১টি উইকেট লাভ করেন।

জবাবে রান তাড়ায় নেমে শুরু থেকেই জিম্বাবুয়েন বোলারদের ওপর চড়াও হন দুই টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে আসে চোখ জুড়ানো ১০৪ রান। জয় থেকে সামান্য দূরে থাকতে ৪৫ রান করে সাথী আউট হলেও শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথটুকু সহজেই পাড়ি দেন দিলারা। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে দলের সহজ জয় নিশ্চিত করেন দিলারা। ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই দুর্দান্ত জয়ের উল্লাসে মতে লাল-সবুজের প্রতিনিধিরা।


   আরও সংবাদ