ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩, ৩ জ্বমাদিউল সানি ১৪৪৮

১/১১-পর দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ



১/১১-পর দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রের আকাশপথে যোগাযোগব্যবস্থায় বিপর্যয়ের কারণে দেশজুড়ে সব বিমানবন্দরে ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটিতে সব বহির্গামী ফ্লাইট বন্ধের এটি দ্বিতীয় ঘটনা।

রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার (১৩ নভেম্বর) এ নির্দেশ জারির পর দেশটির হাজারো ফ্লাইটের সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে।

এফএএ জানায়, দেশটির এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর মধ্যে যোগাযোগে সমস্যা দেখা দেয়। এসব কেন্দ্র উড়োজাহাজের আকাশপথে চলাচল নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব বহির্গামী ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়।

তবে নির্দেশ জারির সময় আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এফএএ।

সংস্থাটি আরও জানায়, সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে তারা অবগত রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনার পেছনে কোনো পরিকল্পিত হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত এটিকে টেলিযোগাযোগ ব্যবস্থার ত্রুটি হিসেবে দেখা হচ্ছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী এ ঘটনায় প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। অন্যদিকে ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, নির্দেশ জারির সময় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর দিকে যাচ্ছিল ৪ হাজারের বেশি উড়োজাহাজ।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর পাইলটদের নিরাপত্তাসংক্রান্ত তথ্য সরবরাহকারী কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল।


   আরও সংবাদ