ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩, ৭ জ্বমাদিউল সানি ১৪৪৮

সাভার ও গাজীপুরে ৬২ পোশাক কারখানা বন্ধ



সাভার ও গাজীপুরে ৬২ পোশাক কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও গাজীপুরে মোট ৬২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি এবং গাজীপুরে নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি কারখানা।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আজ সোমবার সাভার-আশুলিয়ায় পরিস্থিতি শান্তিপূর্ণ এবং শ্রমিকেরা কাজ করছেন। তবে শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টিসহ মোট ৪০টি কারখানা এখনও বন্ধ রয়েছে, যেগুলো চালুর বিষয়ে আলোচনা চলছে।

শ্রমিক নেতা খায়রুল মামুন মিন্টু পরিস্থিতি ভালো বলে উল্লেখ করলেও, মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে বলে জানান।

অন্যদিকে, গাজীপুরে বিভিন্ন কারণে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শিল্প পুলিশের এসপি আমজাদ। আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।


   আরও সংবাদ