ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩, ১৯ রবিউল সানি ১৪৪৮

ই-অরেঞ্জের সোহেল রানার ভারতে সাজা



ই-অরেঞ্জের সোহেল রানার ভারতে সাজা

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতারণায় অভিযুক্ত বনানী থানার পরিদর্শক সোহেল রানার ভারতে সাজা হয়েছে।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে।

সোহেল রানা বর্তমানে পশ্চিমবঙ্গের আলীপুরে প্রেসিডেন্সি সংশোধানাগারে আছে।

ই–অরেঞ্জ প্রতিষ্ঠানটি মোটরসাইকেল, মুঠোফোনসহ বিভিন্ন পণ্যসামগ্রী অনলাইনে বিক্রি করত।

উল্লেখ্য, গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে ই-অরেঞ্জ প্রতিষ্ঠানটি। বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার বোন ও ভগ্নিপতি চালাতেন প্রতিষ্ঠানটি। এই অভিযোগে সোহেল রানার বোন, ভগ্নিপতিসহ পাঁচজনকে প্রতিষ্ঠানটির মালিক উল্লেখ করে ২০২১ সালে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন এক ভুক্তভোগী।


   আরও সংবাদ