ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩, ১২ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

সিলেটে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান



সিলেটে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

এক দিনের সংক্ষিপ্ত সরকারি সফরে মৌলভীবাজার যাওয়ার উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অভ্যর্থনাকালে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল এবং মহানগর সেক্রেটারি শাহজাহান আলীসহ দলীয় নেতাকর্মীরা।

সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। দিনব্যাপী সফর শেষে তাঁর সিলেটে ফিরে আসার সূচি রয়েছে।
 


   আরও সংবাদ