ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩, ৮ জ্বমাদিউল সানি ১৪৪৮

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিলেন হাইকোর্ট



ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিলেন হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।

বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

রিটকারী আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। শিক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিষ্পত্তি এবং সংশোধিত ফল প্রকাশের সুযোগ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রমে স্থগিতাদেশ কার্যকর থাকবে।


   আরও সংবাদ