ঢাকা, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

সৌদিতে বাংলাদেশী যুবকের গলাকাটা লাশ উদ্ধার


⬇ Photo Card

সৌদিতে বাংলাদেশী যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সৌদি আরবের এক বাংলাদেশী কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে স্থানীয় আইনশৃংখলা বাহিনী। দেশটির দাম্মাম শহর থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

মৃত ব্যাক্তির নাম মোঃ রাফিজুল ইসলাম (২৬) বলে জানা গেছে। তিনি রাজবাড়ি জেলার সদর থানার উরাকান্দা গ্রামের মোঃ ফজর সরদারের সন্তান। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি মৃতদেহের পরিচয় সনাক্ত করেন। মৃতদেহ বর্তমানে দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে সংরক্ষিত রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি।

দূতাবাস সুত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়। তবে কে বা কাহারা এই হত্যাকাণ্ডে ঘটিয়েছে বা তা এখন পর্যন্ত জানা যায়নি। সৌদি আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির সঠিক তথ্য এবং জড়িতদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে।


   আরও সংবাদ