গণভোট ও জনগণের রায়কে অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই দেশে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে বুধবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ ও জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, সেটিকে সম্মান জানান বলেও উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা।