ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩৩, ২৬ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

জামায়াত ‘গুম’ হয়ে গেছে: রাশেদ খান



জামায়াত ‘গুম’ হয়ে গেছে: রাশেদ খান

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুরুতে আমির হামজা সাংবাদিকদের ফোন রিসিভ করছিলেন না। পরে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার সাথে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছে না। শুরুতে তিনি কারও কল রিসিভ করছিলেন না। এখন তিনি নাম্বার বন্ধ করে রেখেছেন।’

‘এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই! কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না।’

রাশেদ খাঁন আরও লেখেন, ‘তিনিও স্থানীয় সাংবাদিকেরা ফোন ধরছেন না বলে জানতে পারলাম। সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে!’


   আরও সংবাদ