ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৮

প্রথম জন্মদিনে মেয়ের মুখ দেখালেন নিলয়



প্রথম জন্মদিনে মেয়ের মুখ দেখালেন নিলয়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের মেয়ে রুশদার বয়স এক বছর পূর্ণ হয়েছে। মেয়ের প্রথম জন্মদিনে প্রথমবারের মতো তার মুখ প্রকাশ্যে এনেছেন অভিনেতা। একই সঙ্গে মেয়ের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন নিলয়। সেখানে নিজের ছোট্ট রাজকন্যার এক বছর পূর্ণ হওয়ার খবর জানিয়ে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদা আজ এক বছর পূর্ণ করল।’

মেয়ের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনাও করেছেন এই অভিনেতা। রুশদা যেন সুস্থ থাকে, তার জীবন যেন অফুরন্ত আনন্দে ভরে ওঠে এবং তার মন যেন সুন্দর ও পবিত্র হয়—এমন কামনা করেছেন তিনি। পাশাপাশি সব ধরনের অনিষ্ট থেকে মেয়েকে রক্ষা করা এবং সব সময় কল্যাণের পথে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।

বার্তার শেষাংশে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে নিলয় লেখেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।’

মেয়ের জন্মের পর থেকে তার ব্যক্তিগত মুহূর্তগুলো আড়ালেই রেখেছিলেন অভিনেতা। এবার প্রথম জন্মদিনে মেয়ের মুখ প্রকাশ করায় ভক্ত ও অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


   আরও সংবাদ