বগুড়ার আদমদিঘীতে রেললাইন থেকে খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি পুলিশ।
আজ শুক্রবার সকালে রেললাইনের ওপর ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সান্তাহার রেলওয়ে জিআরপিতে সংবাদ দেন। সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে জিআরপি থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার হেলালিয়ার স্টেশনের উত্তর পাশে এই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা ধারণা করছেন, রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা যান। এতে তার দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেলালিয়ার স্টেশনের উত্তর পাশে থেকে নিহতের খণ্ডবিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ঘটনায় থানায় মামলা দায়েরের চেষ্টা চলছে।