ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩৩, ৩০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

আসসালামু আলাইকুম, লিখেই ভক্তদের সুখবর দিলেন লুবাবা!



আসসালামু আলাইকুম, লিখেই ভক্তদের সুখবর দিলেন লুবাবা!

অভিনয় জগত থেকে দূরে থাকলেও নানা বিষয় নিয়ে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। সম্প্রতি বাগদান ও বিয়েসংক্রান্ত গুঞ্জনে খবরের শিরোনাম হওয়া এই শিশুশিল্পী এবার নিজের ফেসবুক পেজ ফিরে পাওয়ার খবর জানিয়ে ভক্তদের মাঝে স্বস্তি ফিরিয়েছেন।

কয়েকদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লুবাবা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’ তার এই পোস্টের পর অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং ভক্তরা তার পেজ ফিরে পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন।

এর আগে সামাজিক মাধ্যমে লুবাবার বাল্যবিবাহ নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে পরবর্তীতে সংবাদমাধ্যমকে লুবাবা স্পষ্ট জানায় যে সে এখনো বিয়ে করেনি, তবে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তার বাগদান সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বিভ্রান্তি দূর করতে দেওয়া এক পোস্টে সে জানায়, দেশের প্রচলিত আইন মেনেই নির্ধারিত বয়সে তাদের আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হবে এবং সে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

উল্লেখ্য, প্রয়াত প্রখ্যাত অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই শিশুশিল্পী হিসেবে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ে পরিচিতি লাভ করেছে। তবে গত বছরের শেষ দিকে সে বিনোদন অঙ্গন থেকে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।


   আরও সংবাদ