ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

এটা 'মব' নয় এটাই নিয়ম



এটা 'মব' নয় এটাই নিয়ম

‌গত ২৫ ফেব্রুয়ারি গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়ার পর আওয়ামী লীগ সমর্থিত নীল দলের নেতারা ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদকে তার রুমে অবরুদ্ধ করে। মানবসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী বিদেশে থাকায় ড. কবীর এই বিভাগের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন। 

চাকরিবিধি লঙ্ঘন করে গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের বোর্ডের কাজে হস্তক্ষেপ করার অপরাধে শোকজ এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ বিষয় ফেসবুকে লেখার কারণে তিন কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহার করতে ডেপুটি গভর্নরকে বাধ্য করা হয়।

একইসাথে নিজেদের ইচ্ছেমতো বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের পরিচালক পদে রদবদল করতে বাধ্য করা হয়। গভর্নরের ব্যাক্তিগত কর্মকর্তাকে গভর্নরের মতামত ছাড়াই সদরঘাট অফিসে বদলী করা হয়। 

মেরুদণ্ডহীন ডেপুটি গভর্নর নিজের চেয়ার বাঁচাতে গভর্নর যোগদানের আগেই নীল দলের দা*ঙ্গাবাজ নেতাদের কথা মতো এসব আদেশ জারি করেন। অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত নীল দলের নেতা মাসুম বিল্লাহ বলেছেন এটা 'মব' নয় এটাই নিয়ম। 

ডিবিসি নিউজের অর্থনৈতিক বিটের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হকের ফেসবুক আইডি থেকে নেয়া


   আরও সংবাদ