ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ মাঘ ১৪৩৩, ২২ রবিউল সানি ১৪৪৮

‍‍"রাজশাহী শিবির সভাপতির কুত্তার মতো পেটানোর বাস্তব রুপ দিচ্ছে ছাত্রদল"



‍‍

রাজশাহীতেই শিবির সভাপতি বলেছিল ছাত্রদলকে কুত্তার মতোন পেটাবে। পরে দেখলাম ছাত্রদল এই নিরপেক্ষ সাংবাদিকদের শিবির মনে করে কুত্তার মতন পেটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী এক্টিভিস্ট রেজাউল করিম রনি।

সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এমন মন্তব করেন তিনি। রেজাউল করিম রনির ফেসবুক পোস্ট পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। 

আমরা প্রথমে সেফটি স্টীকের রাজনৈতিক ব্যবহার দেখেছিলাম ঝিনাইদাহে। সেটা একটা বন্দুক ছিল কিন্তু যখন জানা গেল অস্ত্রধারী ছাত্রদলের নয়। জাশি-এনসিপির কর্মি। তখন সেটা সেফটি স্টীক হয়ে গেল। দি ডিসেন্টের কদু শিশির এটার আবার ভূয়া ফ্যাক্টচেক করলো। এই ঘটনায় এসপি প্রত্যাহার হলো। মিথ্যাকে সত্য বলে তারা খাওয়াতে চেষ্টা করলো। কিছু লোক বিশ্বাসও করলো। 

যাহোক, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম এই সেফটি স্টীক হাতে এক ছাত্রদল নেতা কিছু ছাত্রকে বেধরক পেটাচ্ছে। সেফটি স্টীকের এই ভয়াবহ ব্যবহার এর আগে কখনও দেখি নাই দেশে। এর আগে এই রাজশাহীতেই শিবির সভাপতি বলেছিল ছাত্রদলকে কুত্তার মতোন পেটাবে। পরে দেখলাম ছাত্রদল এই নিরপেক্ষ সাংবাদিকদের শিবির মনে করে কুত্তার মতন পেটাচ্ছে। এগুলা কোন শুভ লক্ষণ না। মুখে ভায়োলেন্স উস্কে দিচ্ছে আর সেটা বাস্তবে রুপ নিচ্ছে। 

যাদের মারা হয়েছে তারা নাকি সবাই সাংবাদিক ও সমিতির নেতা- যারা হামলার শিকার হয়েছেন তাদের পরিচয় যাই হোক। তারা যতই নিরপেক্ষ হোক। তাদের উপর সেফটি স্টীকের এই ধরণের ব্যবহার দেখে কদুকে মনে পড়লো। ঝিনাইদাহের ঘটনা মনে পড়লো। ছাত্রদল জাশির দেখানো অস্ত্র এই ভাবে ব্যবহার করবে- ভাবি নাই। দুঃখজনক তো বটেই।

সেফটি স্টীকের এই ধরণের ব্যবহার দেখে ভাষা হারিয়ে ফেলেছি। রাজনীতিকে এরা কোথায় নিয়ে যাচ্ছে....


   আরও সংবাদ