দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমানো হয়েছে। এ নিয়ে ১৫ দিনে ৯ বার কমল সোনার দাম। এই ৯ দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৩৪ হাজার ৬৯০ টাকা। সর্বশেষ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৬ হাজার ১৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে
