ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩৩, ২২ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

আবারো বাড়লো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা



আবারো বাড়লো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা

ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৮৩৭ টাকা থেকে বেড়ে ২০৬০ টাকায় গিয়ে ঠেকেছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া ৫.৫ কেজির সিলিন্ডার ৯৪৪ টাকা, ১২.৫ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা, ৪৫ কেজির সিলিন্ডার ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই আদেশ আজ রাত ৮টাকা থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার প্রস্তাব করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।


   আরও সংবাদ