ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩৩, ২১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

বিআইবিএমে দু’দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলন



বিআইবিএমে দু’দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) দু’দিন ব্যাপী ৯ম বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০২২ (এবিসি-২০২২) শুরু হচ্ছে আগামীকাল শনিবার। সম্মেলন শেষ হবে আগামী ২৮ আগস্ট রবিবার। নবমবারের মতো এ বার্ষিক ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। 

বিআইবিএম-এর আয়োজনে এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে বিশেষ সহযোগিতা করছে জিআইজেড বাংলাদেশ। ব্যাংকিং সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- চ্যানেল আই, দৈনিক বণিক বার্তা এবং বিজনেস স্ট্যান্ডার্ড।

এবারের ব্যাংকিং সম্মেলনে মূল আলোচ্য বিষয় টেকসই উন্নয়নের পথে। এবারের সম্মেলনে আটটি প্লানারি সেশনে ৩০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন, দেশী-বিদেশী বিশেষজ্ঞ, ব্যাংকার,গবেষক এবং শিক্ষার্থীরা। দুই দিনের সম্মেলনে দেশী- বিদেশী প্রায় হাজার খানেক অংশগ্রহণকারী উপস্থিত থাকার কথা রয়েছে। 

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এ অনুষ্ঠানটি আয়োজন করছে বিআইবিএম। 


   আরও সংবাদ